Massive Boost for TMC in Falakata as Congress Leader and 12 Families Join Mid-Campaign

West Bengal News Malda

Posted by Aryan on 2026-04-14 06:33:38 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 31


Massive Boost for TMC in Falakata as Congress Leader and 12 Families Join Mid-Campaign

আলিপুরদুয়ার :- ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে চলছে জোরদার নির্বাচনী প্রচার। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে-র নেতৃত্বে ফালাকাটা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ কর্মসূচি সংগঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নেন ফালাকাটা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা রাজ্যের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে তৃণমূল প্রার্থীর পক্ষে সমর্থন প্রার্থনা করেন। এদিন ২০৫ নম্বর বুথের সারদানন্দ পল্লীর প্রতিটি বাড়িতে পৌঁছে প্রচার চালানো হয়। প্রচার চলাকালীন ওই এলাকার কংগ্রেস নেতা রাজু সাহা সহ মোট ১২টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যা প্রচারে নতুন মাত্রা যোগ করে। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব অজিত সরকার, ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সুমন সাহা, প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব রাজেশ শুক্লা ও বিমল বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Search
Leave a Comment: