??????? ???? ???? ?????? ???????? ?????? ????? ?????? ??? ??? ???????

Politics National

Posted by Aryan on 2026-01-01 13:39:44 | Last Updated by admin on 2026-02-04 01:17:13

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 18


??????? ???? ???? ?????? ???????? ?????? ????? ?????? ??? ??? ???????

পহেলা জানুয়ারি বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে একযোগে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী। কালিয়াচক–১ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং কংগ্রেস নেতা মাহিবার রহমান ফিটুর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের সংবিধান আজ বিপন্ন। বিজেপি সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্র ও নাগরিক অধিকার ধ্বংস করছে।”

তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপর নির্মম অত্যাচার চলছে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে। পরিশুদ্ধ পানীয় জল, গঙ্গা ভাঙন—এর মতো গুরুতর ইস্যুতে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে চোখ ফিরিয়ে রেখেছে বলেও তিনি কটাক্ষ করেন।

একই সঙ্গে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ইশা খান চৌধুরী বলেন, “রাজ্য সরকার আজ একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি ও জালিয়াতিই এদের একমাত্র এজেন্ডা।” বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের মাঠে নেমে আন্দোলন জোরদার করার স্পষ্ট নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার, মুত্তাকিন আলম, রাজ্য কমিটির নেতৃত্ব, কালিয়াচক–১ ব্লক ও বিভিন্ন অঞ্চলের কংগ্রেস নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী।

Search
Leave a Comment: