Objection to Road Construction: Woman Allegedly Tied Up and Assaulted in Front of Minor Daughter in Potashpur

Politics National

Posted by Aryan on 2026-02-23 13:50:36 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 11


Objection to Road Construction: Woman Allegedly Tied Up and Assaulted in Front of Minor Daughter in Potashpur

রাস্তা নির্মাণে আপত্তি, নাবালিকা মেয়ের সামনে মহিলাকে বেঁধে মারধরের অভিযোগ পটাশপুরে

পূর্ব মেদিনীপুর: পাড়ায় সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায়। অভিযোগ, অপরিকল্পিতভাবে রাস্তা তৈরির প্রতিবাদ করায় এক মহিলাকে তার নাবালিকা মেয়ের সামনে হাত-পা বেঁধে বিবস্ত্র করে মারধর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় ওই এলাকায় প্রায় ২৫ মিটার দীর্ঘ একটি ঢালাই রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়। অভিযোগ, পূর্বের ঢালাই রাস্তার সঙ্গে সংযোগ না রেখে উল্টো দিক থেকে রাস্তা তৈরির উদ্যোগ নেন কয়েকজন প্রতিবেশী। এজমালি জমির উপর দিয়ে অপরিকল্পিতভাবে রাস্তা তৈরির প্রতিবাদ জানান এলাকার এক মহিলা। তিনি দাবি করেন, পুরনো ঢালাই রাস্তা থেকেই নতুন রাস্তার কাজ শুরু করা হোক।

অভিযোগ, এই প্রতিবাদের জেরে মহিলার জ্যেষ্ঠতুতো ও খুড়তুতো শ্বশুর-শাশুড়ি সহ কয়েকজন প্রতিবেশী তার উপর চড়াও হন। তাঁকে হাত-পা বেঁধে নাবালিকা মেয়ের সামনে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে ফেলে রেখেই অভিযুক্তরা রাস্তার ঢালাইয়ের কাজ শেষ করে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি 

Search
Leave a Comment: