Kaliachak’s Pride Shines with the ‘Humanity Award’ in Recognition of Exemplary Parents — Taniyar Rahman and Dr. Hazarul Ibkar.

West Bengal News Malda

Posted by Aryan on 2026-02-03 05:30:06 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 36


Kaliachak’s Pride Shines with the ‘Humanity Award’ in Recognition of Exemplary Parents — Taniyar Rahman and Dr. Hazarul Ibkar.

মানবতা সম্মান ২০২৫ পেলেন কালিয়াচকের গর্ব তানিয়ার রহমান ও ডা. হাজারুল ইবকার

কলকাতা, ৩১ জানুয়ারি ২০২৬:

নেতাজি স্মরণে ‘মানবতা’ সংস্থার উদ্যোগে আয়োজিত মানবতা মিলন উৎসব ২০২৫ অনুষ্ঠানে রাজ্যের অন্যতম যোগ্য অভিভাবক হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কালিয়াচকের তানিয়ার রহমান ও ডা. হাজারুল ইবকার। শুক্রবার কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে বিশেষ সমাজসেবামূলক কাজ ও সন্তানদের গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁদের হাতে মানবতা সম্মান ২০২৫ তুলে দেওয়া হয়।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ তথা সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও ‘পূবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন আল-আমিন মিশনের সুপারভাইজার মারুফ আজম, অধ্যাপক বাসুদেব ভট্টাচার্য, বিজ্ঞানী আব্দুল গফুর, ফাদার গৌরব সিংহ রায়, তথ্যচিত্র নির্মাতা মুজিবুর রহমান, ভাঙড় থানার আইসি মিদ্দা ইমামুদ্দিন, কবি ফাল্গুনী ঘোষ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

কালিয়াচকের প্রান্তিক এলাকার মাটিতে জন্ম নেওয়া তানিয়ার রহমান ও ডা. হাজারুল ইবকার দীর্ঘদিন সমাজের নানা কুসংস্কার ও কটুক্তিকে উপেক্ষা করে দুই কন্যাকে শিক্ষিত ও মানবিক মূল্যবোধে গড়ে তুলেছেন। দু’জনেই এক সময় ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁদের দুই কন্যাই বিদেশের মাটিতে গবেষণারত।

বড় মেয়ে আলিশা বর্তমানে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় (লন্ডন)-এ ইংরেজি বিষয়ে গবেষণা করছেন। আমেরিকান ইংরেজি সাহিত্য সম্পর্কিত এক উচ্চ কমিটির বিচারে তাঁর গবেষণাপত্র বিশ্বের অন্যতম গবেষণাপত্র হিসেবে স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে। বহু স্বর্ণপদকপ্রাপ্ত আলিশা কমনওয়েলথ স্কলার হিসেবেও প্রথম স্থান অর্জন করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

দ্বিতীয় কন্যা আলিফিয়া আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ববিদ্যায় স্নাতক সম্পন্ন করে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। পরবর্তীতে দিল্লির মানভ রচনা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় যুক্ত হয়ে বর্তমানে আমেরিকার নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভূগর্ভস্থ জল ও দাবানল বিষয়ক গবেষণায় নিয়োজিত রয়েছেন।

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে কন্যাদের সাফল্য গড়ে তোলার পেছনে পিতা-মাতার অবদানকেই মানবতা সম্মান ২০২৫-এর মাধ্যমে স্বীকৃতি জানানো হলো। এই গর্ব শুধু তাঁদের পরিবারের নয়, গোটা কালিয়াচক তথা জেলার ও দেশের গর্ব। গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে তাঁরা এখন কালিয়াচকের ‘তারকা পরিবার’ হিসেবেই পরিচিত।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কলকাতায় প্রকাশিত হয়েছে ডা. হাজারুল ইবকারের দ্বিতীয় বই। প্রশিক্ষক, লেখক ও দক্ষ বক্তা হিসেবে দু’জনকেই নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মানবতা সম্মান ২০২৫ তাঁদের সমাজসেবামূলক কাজে আরও অনুপ্রাণিত করবে বলেই মত অভিভাবক ও শুভানুধ্যায়ীদের।

Search
Leave a Comment: