Malda District Police Enforce Zero Tolerance Against Drug Trafficking; Joint Message from Administration and Society at Awareness Meeting in Mojampur

West Bengal News Malda

Posted by Aryan on 2026-01-31 02:31:13 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 40


Malda District Police Enforce Zero Tolerance Against Drug Trafficking; Joint Message from Administration and Society at Awareness Meeting in Mojampur

মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সে মালদা জেলা পুলিশ, মোজমপুরে সচেতনতামূলক সভায় প্রশাসন–সমাজের যৌথ বার্তা

মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ফের সক্রিয় হল মালদা জেলা পুলিশ। শুক্রবার দুপুরে কালিয়াচক ব্লকের মোজমপুর হাইস্কুল প্রাঙ্গণে মোজমপুর অঞ্চলের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। সভার মূল উদ্দেশ্য ছিল মাদক ব্যবসা বন্ধে প্রশাসন ও সমাজের যৌথ ভূমিকা নিশ্চিত করা এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা।

এই সভায় আরও উপস্থিত ছিলেন কালিয়াচক এসডিপিও ফয়সাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত প্রধান, সর্দার, মণ্ডল, মসজিদের ইমাম সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি স্পষ্ট ভাষায় জানান, মাদক কারবার সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সামাজিক ব্যাধি রুখতে গেলে শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়, এর জন্য সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, কেউ যদি মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে পুলিশ পিছপা হবে না। সভায় উপস্থিত সাধারণ মানুষ ও সমাজের প্রতিনিধিদের কাছ থেকে মাদক রোধে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয় এবং পুলিশ–প্রশাসনের সঙ্গে তথ্য আদান–প্রদানের আহ্বান জানানো হয়।

সভা শেষে পুলিশ আধিকারিকরা আশ্বাস দেন, প্রশাসন ও সমাজ একসঙ্গে হাত মিলিয়ে কাজ করলে অচিরেই এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব। এই সচেতনতামূলক উদ্যোগকে মাদক বিরোধী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Search
Leave a Comment: