DYFI Organises Voluntary Blood Donation Camp at Kaliachak to Pay Tribute on the 50th Death Anniversary of Nazrul; Annual Blood Donation Calendar Released”

Politics National

Posted by Aryan on 2026-01-29 14:12:42 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 36


DYFI Organises Voluntary Blood Donation Camp at Kaliachak to Pay Tribute on the 50th Death Anniversary of Nazrul; Annual Blood Donation Calendar Released”

নজরুলের ৫০তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে কালিয়াচকে DYFI–র স্বেচ্ছায় রক্তদান শিবির, প্রকাশিত বাৎসরিক রক্তদান ক্যালেন্ডার

সংবাদ প্রতিবেদন:

বৃহস্পতিবার DYFI মালদা জেলা কমিটির উদ্যোগে কালিয়াচক টাউন লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ‘নাই ধর্ম, নাই জাত, রক্তদানে বাড়াও হাত’—এই স্লোগানকে সামনে রেখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই উপলক্ষে জেলার উদ্বোধনী রক্তদান শিবিরের পাশাপাশি প্রকাশ করা হয় DYFI–র বাৎসরিক রক্তদান ক্যালেন্ডার। ক্যালেন্ডারে সারা বছরে মালদা জেলার বিভিন্ন ব্লকে কোন কোন তারিখে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত সূচি উল্লেখ করা হয়েছে। ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন DYFI–র প্রাক্তন জেলা সম্পাদক কৌশিক মিশ্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI জেলা সম্পাদক অরূপ পোদ্দার, জেলা সভাপতি মোস্তাক আলাম, লোকাল সম্পাদক ফারহান আহাম্মেদ, লোকাল সভাপতি শরিফুল মণ্ডল, গণআন্দোলনের নেতা এনামুল হক, আনিসুর রহমান, সৈয়দ হাসান ইকবাল সহ আরও একাধিক নেতৃত্বস্থানীয় ব্যক্তি।

DYFI জেলা সম্পাদক অরূপ পোদ্দার জানান, প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে কোথায় ও কবে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, তা নিয়ে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এদিন কালিয়াচক এক নম্বর ব্লকের কালিয়াচক টাউন লাইব্রেরীতে সেই ক্যালেন্ডারের উদ্বোধনের সঙ্গে সঙ্গে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, এই ক্যালেন্ডারের মাধ্যমে সারা জেলার মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে তাঁরা আশাবাদী।

এই মানবিক কর্মসূচির মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার বার্তা তুলে ধরল 

Search
Leave a Comment: