Posted by Aryan on 2026-01-29 14:08:01 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 110
উৎসাহ-উদ্দীপনায় টার্গেট পয়েন্ট আর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সংবাদ প্রতিবেদন:
বৃহস্পতিবার টার্গেট পয়েন্ট আর স্কুলে প্রতিবছরের মতো এবছরও অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় চত্বর দিনভর উৎসবমুখর হয়ে ওঠে।
দিনভর বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি নৃত্য, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভার পরিচয় দেয়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকারা একসঙ্গে এই আনন্দঘন অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় রায় এবং ২০২৬ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বিপ্লব গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক সমাজসেবী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় রায় বলেন, “টার্গেট পয়েন্টের ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে আমি সত্যিই মুগ্ধ। খেলাধুলা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ—শারীরিক ও মানসিক বিকাশে এর ভূমিকা অপরিসীম।”
বিদ্যালয়ের কর্ণধার কুরবান সেখ জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার উপর বিদ্যালয় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আসন্ন ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় এ বছর বিদ্যালয় থেকে ২৩৩ জন পরীক্ষার্থী অংশ নেবে এবং ভালো ফলাফলের ব্যাপারে তাঁরা আশাবাদী।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা ও সংস্কৃতির গুরুত্ব আরও একবার স্পষ্ট হয়ে উঠল।