On the Eve of Elections, Intense Political Tug-of-War Over Khaltipur Railway Gate Flyover; MP and MLA Face Off in Kaliachak

Politics National

Posted by Aryan on 2026-01-28 03:49:22 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 68


On the Eve of Elections, Intense Political Tug-of-War Over Khaltipur Railway Gate Flyover; MP and MLA Face Off in Kaliachak

খালতিপুর রেলগেট ফ্লাইওভারের দাবিতে কালিয়াচকে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ, তীব্র রাজনৈতিক তরজা

কালিয়াচক, মালদা:

খালতিপুর রেলগেট ফ্লাইওভারের জন্য প্রয়োজনীয় এনওসি (N.O.C) অবিলম্বে জারি করার দাবিতে সোমবার কালিয়াচক–১ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে কালিয়াচক কারবালা ময়দানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের কাজ আটকে থাকার ফলে এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, মালদা জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নূর সহ জেলা ও ব্লক কংগ্রেসের একাধিক নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভস্থলে খালতিপুর রেলগেট সমস্যার দ্রুত সমাধানের দাবিতে স্লোগান ওঠে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ইশা খান চৌধুরী বলেন, খালতিপুর ফ্লাইওভারের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। কেন্দ্র সরকার এই প্রকল্পে শতভাগ অর্থ বরাদ্দ দিতেও সম্মত হয়েছে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এনওসি না দেওয়ার কারণেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। তাঁর অভিযোগ, প্রশাসনিক অবহেলা ও এনওসি না পাওয়ার কারণেই দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের কাজ ঝুলে রয়েছে। তিনি আরও জানান, রাজ্য সরকার অবিলম্বে এনওসি দিলেই কাজ শুরু হবে এবং প্রতিদিন রেলগেটে আটকে পড়ে যে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন, তার স্থায়ী সমাধান সম্ভব হবে।

অন্যদিকে কংগ্রেসের এই অভিযোগের কড়া জবাব দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “ভোটের সময় তাবিজ বিক্রি করতে এসেছেন সাংসদ ইশা খান চৌধুরী। সামনে ভোট রয়েছে বলেই তিনি রেলগেট ইস্যুতে বেশি মিটিং-মিছিল করছেন। যদি এনওসি প্রয়োজন হয় এবং সেই কারণে কাজ আটকে থাকে, তাহলে আমি সাবিনা ইয়াসমিন দায়িত্ব নিয়ে বলছি—রেলগেট ফ্লাইওভার করার দায়িত্ব আমার। রেলমন্ত্রী যদি রাজ্য সরকারের কাছে এনওসি চেয়ে থাকেন, তাহলে তার কাগজ দেখাক। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এনওসি নিয়ে দেওয়ার দায়িত্বও আমার।”

কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনের উপর চাপ বজায় রাখা হবে।

Search
Leave a Comment: