Major success for police in Malda, huge cache of firearms recovered in separate operations

West Bengal News Malda

Posted by Aryan on 2026-01-20 09:51:17 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 91


Major success for police in Malda, huge cache of firearms recovered in separate operations

বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচারের ছক ভেস্তে, পৃথক অভিযানে গ্রেফতার ২

সংবাদ:

মালদহ জেলা পুলিশের টানা অভিযানে এক রাতেই বড়সড় সাফল্য। পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহার থেকে পাচার করা হয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মিল্কি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে মইনুল হাসান (২০) নামে এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি পাইপগান, একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল, তবে তার আগেই অভিযানে ধরা পড়ে মইনুল।

অন্যদিকে, একই রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে আনারুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র এবং ২০ রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গেছে, মইনুলের বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মির্জাতপুরে এবং আনারুলের বাড়ি মালদা জেলার গোলাপগঞ্জে। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র বিহার থেকে আনা হয়েছিল বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।

Search
Leave a Comment: