Posted by Aryan on 2026-01-14 11:00:46 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 79
কালিয়াচকে সুলতানগঞ্জ কলেজের উদ্যোগে ম্যারাথন দৌড়, অংশ নিলেন ২১২ জন প্রতিযোগী
কালিয়াচক: স্বাস্থ্য সচেতনতা ও শরীরচর্চার বার্তা নিয়ে কালিয়াচকে সুলতানগঞ্জ কলেজের উদ্যোগে ম্যারাথন দৌড় সফলভাবে সম্পন্ন হলো। এই ম্যারাথন দৌড়ে মোট ২১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৮২ জন পুরুষ ও ৩০ জন মহিলা ছিলেন।
পুরুষদের ম্যারাথন দৌড়টি শুরু হয় কলেজ মোড় থেকে। সেখান থেকে দৌড়টি উত্তর দারিয়াপুর হাই মাদ্রাসা পর্যন্ত গিয়ে ঘুরে পুনরায় কলেজে এসে শেষ হয়। অপরদিকে মহিলাদের ম্যারাথন দৌড়টি শুরু হয় দারিয়াপুর সেন্ট চিশতিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এবং সেটিও কলেজে এসে শেষ হয়।
এই ম্যারাথন দৌড়ে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, গভর্নিং কমিটির সদস্য ও কলেজের অধ্যক্ষ ড. নাজিবুর রহমান, কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
ম্যারাথন দৌড় শেষে কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরুষ ও মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি ও মানপত্র প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতেই সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
তবে ম্যারাথন দৌড়ের শেষ পর্যায়ে জাতীয় সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ, শেষ দিকে দৌড়ে অংশগ্রহণকারীদের জাতীয় সড়কে চলাচলকারী গাড়ির সঙ্গে দৌড়াতে হয়, যা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে কলেজের গভর্নিং কমিটির সভাপতি সাবিনা ইয়াসমিন বলেন,
“খুব সুন্দরভাবে ম্যারাথন দৌড় সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও দৌড়বিদদের উৎসাহ জুগিয়েছেন। তবে ট্রাফিক ব্যবস্থায় কেন এই সমস্যা হলো, তা খতিয়ে দেখা হবে।”
কলেজের অধ্যক্ষ ড. মুজিবুর রহমান বলেন,
“লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার বিষয়টি মাথায় রেখেই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দৌড় খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তবে এক সপ্তাহ আগে পুলিশ, ট্রাফিক বিভাগ সহ জেলার এসপি ও ডিএম-কে জানানো সত্ত্বেও কেন ট্রাফিক ব্যবস্থা ঠিক ছিল না, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।