?????? ???? ????? ??? ????? ??? ???????? ?????? ????????? ????? ??????? ????? ?????? ?????? ???????? ????????

Politics International

Posted by Aryan on 2026-01-02 16:53:10 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 15


?????? ???? ????? ??? ????? ??? ???????? ?????? ????????? ????? ??????? ????? ?????? ?????? ???????? ????????

মালদা:

চাঁচাল থেকে ফেরার পথে গাজোল টোল প্লাজায় বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মালদার চাঁচাল থেকে পরিবর্তন সভা সেরে ফেরার পথে ১২ নম্বর জাতীয় সড়কের গাজোল টোল প্লাজা এলাকায় স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী।

এদিন গাজোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলী সরকার এবং গাজোল–১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সরদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। এই সময় উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্বরাও।

গাজোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলী সরকার বলেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের কথা দিয়েছিলেন যে ফেরার পথে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই অনুযায়ী আমরা টোল প্লাজায় অপেক্ষা করছিলাম। বিজেপির পতাকা দেখে শুভেন্দু বাবু সেখানে তাঁর গাড়ি দাঁড় করান এবং আমাদের সঙ্গে কথা বলেন। আমরা আমাদের নানা সমস্যা ও অসুবিধার কথা তাঁকে জানিয়েছি। আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, কোনও রকম সুযোগ-সুবিধাও পাচ্ছি না। তিনি আমাদের সমস্ত কথা মন দিয়ে শুনেছেন।”

তিনি আরও জানান, আগামী দিনে এই বিষয়গুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। গাজোল বিজেপির পক্ষ থেকে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ শুভেন্দু বাবুকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

Search
Leave a Comment: